History

          ষাটের দশকে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি শৈবা দাস (লস্কর) ও স্থানীয় বিশিষ্ট মানুষ জনের প্রচেষ্টায় তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দেওয়ানেরবেড় গ্রামের মণ্ডল পাড়ায় বটবৃক্ষের ছায়ায় গ্রামবাসীদের সহযোগিতায় বাঁশ, পাটকাঠী ও টিন দ্বারা নির্মিত একটি শেডের নীচে মাত্র কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের স্থাপিত হয় ।

          পরবর্তী কালে সমাজের একজন বিশিষ্ট মান্যগণ্য ও শিক্ষানুরাগী ব্যক্তি বেনীমাধব ভারতী মহাশয় স্থানীয় মানুষজনের অনুরোধে ও সকলের মঙ্গল কামনায় বাগদী পাড়ায় ৪৫ নংআদিত্যপুর মৌজায় ১৯২ ও ১৯৩ দাগে মোট ২১ শতক জমি বিদ্যালয় স্থাপনের জন্য ইচ্ছা প্রকাশ করেন।

          সেই মোতাবেক দেওয়ানেরবেড় গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্টায় দেওয়ানেরবেড় ভারতী প্রাথমিক বিদ্যালয় - টি ১৯৬৭ সালে বাগদী পাড়ায় স্থাপিত হয় এবং ১৮ /০৭ /১৯৬৭ তারিখে বিদ্যালয়টি সরকারি অনুমোদন লাভ করে ।

          যে সকল প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং বর্তমানে কর্মরত আছেন তাদের আন্তরিক সেবাদানের ফসল স্বরূপ বহূ কৃতী ছাত্র-ছাত্রী নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করেছেন । এই ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদ্যালয়ের ক্রমবিবর্তন ধরে রাখার জন্য সাধারণ মানুষের সহযোগিতা একান্ত ভাবে কামনা করি ।