History

                  ঃ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিবৃত্ত ঃ

 

  • ১৯৭২ সালের ২রা ফেব্রুয়ারি এলাকার কিছু উদ্যোগী মানুষকে সঙ্গে নিয়ে শ্রী সুবোধ কুমার রায় মহাশয় এই বিদ্যালয় স্থাপন করেন । তাঁর উদ্দেশ্য ছিল উদ্বাস্তু ছিন্নমূল মানুষগুলির সন্তান সন্ততিদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া । 
  • ইংরেজী ১৯৮২ সালে বিদ্যালয়টি সরকারী স্বীকৃতি লাভ করে (৫ম ও ৬ষ্ঠ শ্রেণী) এবং ১৯৮৩ সালে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারী স্বীকৃতি পায় । 
  • অনেক বন্ধুর পথ পেরিয়ে অবশেষে ২০০৫ এর মে মাসে বিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের সরকারী অনুমোদন লাভ করে । 
  • অনেক প্রচেষ্টার পর অবশেষে ২০১৬ সালে বিদ্যালয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের সরকারী অনুমতি লাভ করে । 
  • অষ্টম শ্রেণী উত্তীর্ণ ও চল্লিশ বছর বয়সের মধ্যে ছেলেমেয়েদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ২০০৭ সাল থেকে । এখানে টেলারিং , মোবাইল ও টেলিফোন রিপেয়ারিং এর প্রশিক্ষন দেওয়া হয় । মাধ্যমিক উত্তীর্ণ ও চল্লিশ বছর বয়সের মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে ২০০৮ সাল থেকে ।
  • অর্থনেতিক ও সামাজিক কারণে পড়াশুনা ছেড়ে দেওয়া ছেলেমেয়েরা যাতে অবসর সময়ে পড়াশুনা করে মাধ্যমিক উত্তীর্ণ হতে পারে সেজন্য আমাদের বিদ্যালয়ে শুরু হয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ অনুমোদিত মাধ্যমিক পাঠকেন্দ্র । অসংখ্য শিক্ষার্থী আজ এই পাঠকেন্দ্রের সুবিধা গ্রহন করতে পেরেছে । 
  •