History

কৃষ্ণনগর তথা নদীয়া জেলার অন্যতম স্বনামধন্য এ. ভি. হাই স্কুল প্রাথমিক বিভাগ। বিদ্যালয়ের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কৃষ্ণনগর এ. ভি. হাই স্কুলের প্রতিষ্ঠাতা ব্রজনাথ মুখোপাধ্যায়।

দুটি পৃথক বিভাগ নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা বলে এ্যাঙ্গলো ভার্নাকুলার নামকরণ হয়েছে।

(1) ইংরেজি বিভাগ, যা প্রথম সাতটি শ্রেণী নিয়ে গঠিত হয় এবং

(2) ভার্নাকুলার বিভাগ অন্য চারটি প্রাথমিক শ্রেণি নিয়ে গঠিত হতো।

বর্তমানে প্রশাসনিক ও বিভাগীয় নিয়মানুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পঠন-পাঠন পরিচালিত হচ্ছে।

এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা বাধাবিঘ্ন অতিক্রম করে প্রাথমিক বিভাগ বর্তমান উন্নতির শিখরে পৌঁছেছে। কৃষ্ণনগর এ. ভি. হাই স্কুলের পক্ষ থেকে স্কুলের বিশিষ্ট প্রাক্তনী মহান স্বাধীনতা সংগ্রামী অমর শহীদ বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন এর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটি দেশ বরেণ্য এই সন্তানের স্মৃতির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন এর অনুষ্ঠান কৃষ্ণনগরের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা ও এতদঞ্চলের জনসাধারণ উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করে।

এক বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বরেণ্য এই মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় আমাদের স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্র ছিলেন।

এই স্কুলের প্রতিষ্ঠাতা আচার্য ব্রজলাল মুখোপাধ্যায়ের বন্ধু, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য এই বিদ্যালয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এলে ব্রাহ্মসমাজের মন্দিরে কিছুদিনেই বিদ্যালয়ের পঠন পাঠনের অনুমতি দিয়েছিলেন।

এই বিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তনী মোহন বিশ্বাসের নেতৃত্বে 1938 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর দেশ বরেণ্য সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু কে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করেন।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1924  খ্রিস্টাব্দে থেকে 1926 খ্রিস্টাব্দের মধ্যে এই বিদ্যালয়ের মাঠে এসে কবিতা ও গান রচনা করেন।