History

দত্তপুকুর চক্রের অন্তর্গত নিবাধুই উত্তরপাড়ার ঠিক মাঝে আজ কালিপদ স্মৃতি শিক্ষা মন্দির অবৈঃ প্রাঃ বিদ্যালয়টি যে স্বমহিমায় বিরাজ করছে তার পিছনে রয়েছে এক গভীর ইতিহাস।

                             পূর্বে এই স্থানটি বাশবাগানে পূর্ণ ছিল। তথাকথিত সেই সময়ে বিদ্যালয়ে যেতে হলে রেললাইন পারাপার করতে হত। তাই গ্রামের কিছু শিক্ষানুরাগী স্বজন ব্যক্তির প্রয়াসে এই স্থান একটি বিদ্যালয়ে রুপদান করার উদ্যোগ নেওয়া হয়। শ্রীমতী নির্মলা বালা মণ্ডল বিদ্যালয়টিকে গড়ে তোলার জন্য জমি দান করেন। তার স্বামী কালিপদ মণ্ডলের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় “ কালিপদ স্মৃতি শিক্ষা মন্দির ”।

     এই বিদ্যালয়টি ১৯৬৬ সালের ১ লা নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে। গ্রামের কিছু ছেলেমেয়েদের নিয়ে পঠনপাঠন শুরু হয়। পরে ১৯৬৭ সালে এই বিদ্যালয়টি সরকারী স্বীকৃতি লাভ করে। সেই থেকে বিদ্যালয়টি কালিপদ স্মৃতি শিক্ষা মন্দির অবৈঃ প্রাঃ বিদ্যালয় নামে পরিচিত।