১৯৬২সালে মহিবতীপাড়া গ্রামের কয়েকজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তির প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।ওই গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল রশিদ মহাশয় স্বেচ্ছায় নিজস্ব ৬ শতক জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। প্রথমে মাটির দেয়াল ও টালির ছাউনি দিয়ে বিদ্যালয়ের একটি গৃহ তৈরি করা হয়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মাননীয় কাজী জুলফিকার আলী মহাশয়। ১২\০১\১৯৬২ সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বিদ্যালয়টি অনুমোদন পায় এবং ক্রমে ক্রমে বিদ্যালয়ের পঠন পাঠন ও পরিকাঠামোর উন্নতি হতে থাকে।বর্তমানে (২০২০ শিক্ষাবর্ষে) বিদ্যালয়টি পাঁচটি শ্রেণিকক্ষ ও দ্বিতল বিশিষ্ট একটি পূর্ণদালানগৃহ বিদ্যালয়ের রূপ পেয়েছে। এযাবৎ বিদ্যালয়টি সর্বশিক্ষা মিশন প্রদত্ত তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ পেয়েছে। বিদ্যালয়ের পরিবেশ টি অতি মনোরম।