
১৯৫৪ সালের ২৪ শে জানুয়ারী বিদ্যালয় প্রতিষ্ঠা হয়.বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় বৈদ্যনাথ ঘোষ মহাশয়.তবে কিলিশপুর গ্রামে মাঝখানে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূলে গ্রামেরই কিছু শিক্ষানুরাগী ব্যক্তির নাম পাওয়া যায় যেমন-স্বর্গীয় জীতেন্দ্রনাথ ঘোষ,স্বর্গীয় কেনারাম ঘোষ,স্বর্গীয় হরকমল ঘোষ প্রমুখ,এছাড়া জমিদাতা স্বর্গীয় মানিকচন্দ্র ঘোষ মহাশয়.শুরুতে কাঁচা ঘরে পঠনপাঠন হলেও,পরে একটি এককক্ষ বিশিষ্ট পাকা ঘরে চারটি শ্রেনীর পঠনপাঠন চলেছে ২০০৬ সালের পরে সর্বশিক্ষার আর্থিক অনুদানে তিনটি এবং মাননীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্য মহাশয়ের সাংসদ তহবিল থেকে ২টি,মোট ৫টি শ্রেনীকক্ষে পঠনপাঠন চলছে.