
বরদেশিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ০১/০১/১৯৭৩ সালে প্রতিষ্ঠা হয়েছে। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান।শ্রী প্রমোদ কুমার বিশ্বাস মহাশয়ের দান করা জমির উপর প্রথম বিদ্যালয়টি গড়ে ওঠে। এছাড়াও পরে গ্রামের অনেকে জমি দান করেছিলেন । প্রতিষ্ঠা হওয়ার সময় বিদ্যালয়ে কোন শ্রেণী কক্ষ ও টয়লেট ছিল না। তারপর ঘীরে ধীরে এখন বিদ্যালয়ে মোট ৬ টি শ্রেণী কক্ষ, ১ টি রান্না ঘর,পরিশ্রুত পানীয় জল, ব্যবহার যোগ্য খেলায় মাঠ ,খেলার সরঞ্জাম, গ্রন্থাগার, দেওয়াল পত্রিকা ও ছাত্র ছাত্রীদের পৃথক টয়লেট হয়েছে। আগের মতো এখন ও বিদ্যালয়ের ঐতিহ্য বজায় রয়েছে। বিদ্যালয় থেকে বহু ছাত্র ছাত্রী আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজ বিদ্যালয়ের শিক্ষকতার কাজে নিযুক্ত এবং অপর এক ছাত্র কীর্তিপুর ১ নং পঞ্চায়েতের প্রধান এবং বিদ্যালয়ের সভাপতি। প্রাক্তন শিক্ষক শিক্ষিকাগন যেমন বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ ছিলেন এখনকার শিক্ষকরাও সেই ধারা অনুসরণ করে চলেছেন।