History

অনেক প্রতিকুল অবস্থার মধ্যে দিয়ে ১৯৬১ সালের ১৫ই জানুয়ারী সানবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম ছিল তারা হলেন ২জন শিক্ষক ,আত্তিয়ার রহমান এবং মোঃ নাসিরুদ্দিন । এছাড়া সানবেরিয়া গ্রামের সমস্ত অধিবাসী তাদের ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় আনার জন্য নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করেছিলেন ।

প্রথমে বিদ্যালয়টি ছিল বেড়ার দেওয়াল এবং টালির ছাউনি এবং এক কক্ষ বিশিষ্ট । পরে বিদ্যালয়টি পাকা হয়। বিদ্যালয়টি তৈরির জন্য জমি দান করেছিলেন এই গ্রামেরই কয়েকজন বিশিষ্ট ব্যাক্তি ।

আতিয়ার রহমান এবং মোঃনাসিরুদ্দিন মাস্টারমশাই অনেকদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করার পর ১৯৯৮-১৯৯৯ সালে ৩ জন শিক্ষক শিক্ষিকা যোগদান করেন । তারা হলেন স্বপন কুমার ঘোষ ,মঞজু হালদার এবং দীপালী দত্ত (বিশ্বাস)। স্বপন কুমার ঘোষ এবং মঞ্জু হালদার বদলি হয়ে গেলেও দীপালী দত্ত (বিশ্বাস) এখনও এই বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং উনি বর্তমানে প্রধান শিক্ষিকা । এরপর ১৯০৫ সালে সেখ জিয়াউল হক এবং ১৯০৭ সালে সুভাশিস সরদার এই বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। ২০১৭ সালে আর একজন শিক্ষিকা অর্পিতা বিশ্বাস এই বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হন । 

বর্তমানে বিদ্যালয়টি দ্বিতল এবং ৪ কক্ষ বিশিষ্ট । ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা আছে । এছাড়া বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে। ২০০৫ সাল থেকে বিদ্যালয়ে যে মিড ডে মিলের ব্যবস্থা হয়েছিল তা আজও অব্যাহত ।

বর্তমানে বিদ্যালয়ে ১০৯ জন ছাত্রছাত্রী আছে।তারা নিয়মিত বিদ্যালয়ে আসে এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে উৎসাহের সাথে যোগদান করে । ছাত্রছাত্রীরা পড়াশুনার সাথে সাথে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা ও করে । VEC কমিটিতে যারা আছেন তাঁরা বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন ।