History

বিদ্যালয় পরিচিতি

সোনাকেনিয়া, বাঘাডাঙা, আবাদ, মাকালতলা, ফরমানিয়া, ফতেরহাটি, বেলেডাঙা, দরজীপাড়া, পারপাটনা, - এই নয়টি গ্রামের মাঝে তপশীলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনুন্নত ও দরিদ্র সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত কুমড়া গ্রাম পঞ্চায়েতের অধীন, হাবড়া শহরের ৫/৬ কিমি দক্ষিণে সোনাকেনিয়া গ্রামে আমাদের বিদ্যালয় অবস্থিত ।

১৯৬৬ সালের গোড়ার দিকে শুরু হয় বিদ্যালয় গঠনের কাজ ।

১৯৬৭ সালে ২রা ফেব্রুয়ারী আবাদের আব্দুল বারিক সাহেবের জমিতে বিদ্যালয়ের সূচনা হয়। নাম হয় ‘আবাদ মাকালতলা পি এফ বি বিদ্যাবীথি’।

১৯৬৯ সালে বিদ্যালয় স্থানান্তরিত হয় আবাদ কোহিনূর ক্লাবের মাঠে (বলমাঠ),যদিও মহিউদ্দিন মন্ডল বিদ্যালয়কে জমি দান করেছিলেন।

১৯৬৯ সাল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সহশিক্ষামূলক বিদ্যালয় হিসাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদন দেয়। নাম হয় ‘নবপল্লী বিদ্যাবীথি’

১৯৭৭ সালে অনুমোদিত বিদ্যালয় ছাত্রছাত্রীর অভাবে স্থানান্তরিত হয় সোনাকেনিয়া গ্রামে, আলতাফ হোসেন মোল্লা, দিদার বক্স মোল্লা, ফকির আহমেদ মোল্লা, হৈবতুল্লা মোল্লা, ফজর আলি মোল্লা, আদাদ বক্স মোল্লা, ও কালাচাঁদ মোল্লার জমিতে। এরপর আমাদের বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি শুরু হয়।

২০০১-২০০২ শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন পায়।

২০০৮ সালে পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদ বিদ্যালয়কে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার অনুমোদন দিয়েছেন।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়(কলাবিভাগ) হিসাবে পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারী এডুকেশোন কর্তৃক অনুমোদন পায়।