History

এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৫সালের ৮ই নভেম্বর। প্রতিষ্ঠার পর ৬৪ বছর পেরিয়ে গেছে, আজ আমরা এগোতে এগোতে ২০২০ সালে এসে পৌঁছেছি। বর্তমান বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়। সরকারের নিয়ম অনুযায়ী ছাত্র ছাত্রীরা বিনাখরচে শিক্ষা গ্রহণ করতে পারেন।  আমাদের লক্ষ্য ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার। তাই আমাদের বিদ্যালয়ের নিরলস পরিশ্রমের ফলে আশে পাশের এলাকা থেকে শুধু নয় দূরের বিভিন্ন এলাকা থেকে পিতামাতারা তাঁদের সন্তান কে আমাদের বিদ্যালয়ে পড়তে নিয়ে আসছেন। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সংখ্যা ৮৭ এবং শিক্ষক ও শিক্ষিকা মোট আছেন ৫ জন যাঁদের মধ্যে ৩ জন শিক্ষক ২ জন শিক্ষিকা। প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকা নিরলস পরিশ্রমের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষার আলোয় আলকিত করার চেষ্টা করছেন। আমাদের বিদ্যালয়ে শুধু পাঠ্য পুস্তকের শিক্ষা প্রদানের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখিনা বরং আমরা খেয়াল রাখি যাতে প্রত্যেক শিক্ষার্থী জীবনের যাতে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে সে বিষয়ে খেয়াল রাখার। প্রত্যেক শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকার কাছে তাঁর সন্তানতুল্য তাই আমাদের বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক শিশুর কাছে এই বিদ্যালয় তাঁদের দ্বিতীয় বাড়ি।