History

Ghoshpur Junior High School. ( Since 2010 )

 

 

স্বাগতম ,

            “ঘোষপুর জুনিয়র হাই স্কুল” – এর সংক্ষিপ্ত পরিচিতি : -

“ঘোষপুর জুনিয়র হাইস্কুল” – যার নামের মধ্যেই রয়েছে জুনিয়র অর্থাৎ নবিন । তার অভিজ্ঞতাও শিক্ষাজগতের সকল কান্ডারীদের সাপেক্ষে অতিনগন্য । এ এক সদ্য প্রস্ফুটিত পুষ্প বা বলা যেতে পারে নব তারুন্যের ভরপুর এক শ্যামল কিশলয় । তবে বিদ্যালয়টি বয়সে নবিন হলেও এর পারিপার্শিক পরিবেশ ও তার ঐতিহ্য অনেকের থেকেই অনেকটা এগিয়ে । বর্তমানে বিদ্যালয়টি মছলন্দপুর সংলগ্ন ঘোষপুর ( মছলন্দপুর থেকে চারঘাট মেইন রোড ) গ্রামে রোডের পাশে অবস্থিত । সকলের কাছে এই অঞ্চল বিশ্ববরেন্য নেতাজী সুভাষচন্দ্র বসু এবং মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব এর চরন স্পর্শে স্নাত এবং ধন্য হয়েছে ।

 

            এই বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দ, সংলগ্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা , বিদ্যালয়ের সকল অভিভাবক / অভিভাবিকাগন এবং গ্রামবাসী বৃন্দের সহযোগিতার, এই বিদ্যালয় আজ যথেষ্ট সুনাম অর্জন করেছে । সমগ্র বসিরহাট মহকুমার জুনিয়র হাইস্কুল গুলির মধ্যে এই বিদ্যালয় যথেষ্ট অগ্রগন্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে ধন্য হয়েছে ।

 

            প্রসঙ্গত : উল্লেখ্য এই বিদ্যালয়ের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছিল ইং ২৬.০৩.২০১০ তারিখে । যার কান্ডারী মাননীয় সন্তোষ কুমার মন্ডল ও জোর্ত্যিময় ব্যানার্জী মহাশয় । তিনি মাত্র ০৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস শুরু করেন । ঐসময় বিদ্যালয়ের কোনো Building না থাকায় গাছ তলায় এবং Ghoshpur G.S.F.P স্কুলের বারান্দায় ক্লাস শুরু করেন । পরবর্তী কালে সর্বশিক্ষা অভিযানের সাহায্যে Building নির্মান হয় । বিদ্যালয় শুরুর সময় ও পরবর্তী কালে যে সব শিক্ষক মহাশয় বিশেষ ভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে মাননীয় জ্যোর্তিময় ব্যানার্জী ,ফজের আলী ও Ghoshpur G.S.F.P  School এর শিক্ষক – শিক্ষিকাদের ভূমিকা অন্স্বীকার্য ।

 

            আরও উল্লেখ্য বিষয় বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং প্রথম অনুমোদন পায় 2009 সালে  Vide Memo No  - S/Recog/2009/N – 187  Date – 27.02.2009 . অবশ্যই 4 Class Jr. High School হিসাবে অনুমোদন পায় ।