History

1942 সালে একজন মহান ব্যক্তি জুড়োন মণ্ডল মহাশয় সাং কাঁকড়া সূতী । তিনি মানব ও সমাজ উন্নয়ন করার জন্য বিদ্যালয়ে নামে প্রায় দুই বিঘা জমি দান করেন । প্রথমে এখানে হোগলা পাতার ছাউনি  ও বাঁশের বেড়া দিয়ে স্কুল ঘর তৈরি করা হয়। পরে স্ব-হৃদয়  মানুষের  এবং সরকারের সহযোগিতায়  এখানে ইটের দেওয়াল ও টিনের চাল দিয়ে স্কুল ঘর তৈরি করা হয় । সেই জন্য  এই স্কুল টিনের স্কুল  নামে পরিচিত । 2005 সালে একটি ঝোড়ো হাওয়ায়  উক্ত টিনের চাল সহ বিদ্যালয় উড়ে যায় । বিডিও সাহেবের তত্পরতার ফলে সর্বশিক্ষা দপ্তর থেকে এক নতুন বিল্ডিং পাওয়া যায় ।বর্তমানে সেখানে 4 টি ক্লাস ঘর  এবং দুটি অতিরিক্ত ক্লাস ঘর আছে । সব কটি ঘর পাকা ।সামনে বড়ো খেলাধুলা করার মাঠ আছে।