History

ব্রহ্মানন্দ বিদ্যাভবন (হাই স্কুল) শুরুতে শ্রীরামকৃষ্ণ ব্রহ্মানন্দ আশ্রম ( স্বামী ব্রহ্মানন্দ মেমোরিয়াল ট্রাস্ট ) এর পরিচালনায় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মভিটার সন্নিকটে জাফরপুর গ্রামে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের নাম বুকে ধারণ করে 1966  সাল থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এই তিনটি শ্রেণী নিয়ে পথ চলা শুরু করে এবং পশ্চিমবঙ্গ সরকারের Deputy Secretary কর্তৃক 1966 সাল থেকেই Sr. Basic School হিসাবে স্বীকৃতি লাভ করে। (Vide Memo No. 2341/1(7)sc/p(11)/4S-103P-65 dt. Calcutta the 18th July 1966.) 1971 সালে D.P.I., (WB) কর্তৃক বিদ্যালয় Sr. Basic School থেকে। Jr. High School এ পরিবর্তিত হয়। (Vide Memo No. 1660(369)sc/p/4s-26p-69 dt. 19/04/71.) এবং আরও পরে 24 পরগণার D.I. কর্তৃক পঞ্চম শ্রেণী খোলার অনুমতি প্রাপ্ত হয়।(Vide Memo No.1583-R dt.15/01/86) অতঃপর 01/05/2005 থেকে West Bengal Board of Secondary Education (W.B.B.S.E.) এর Secretary কর্তৃক বিদ্যালয় Jr. High School থেকে X Class High School এ উন্নীত হয়।( Vide Memo No.1593-SE(S)/3S-16/98 dt.26/12/2005 w.e.f. 01/05/2005) প্রথমে বিদ্যালয়ের একটি মাত্র Building Block ছিল তবে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টায় ও সরকারের আর্থিক সহায়তায় (SSA/SSM, MSDP, RMSA etc) একটি প্রায় সমাপ্ত নির্মীয়মান Building Block সহ চারটি Building Block নিয়ে বর্তমানে আমাদের বিদ্যালয় চলছে। চলার পথে অনেক চড়াই-উৎরাই পথ অতিক্রম করে বর্তমানে পঠন-পাঠন, যোগাযোগ ব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ, উন্নত পরিকাঠামো, দক্ষ শিক্ষক মন্ডলী ও সর্বোপরি বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় বসিরহাট মহকুমার মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম।