
ঃঃ শ্রদ্ধার্ঘ্যঃঃ
সর্বপ্রথমেই রঘুনাথপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং রাঘুনাথপুর নিবাসী স্বর্গীয় রামদয়াল মন্ডল এবং তদীয় ভ্রাতৃবৃন্দ ও পরিবারবর্গের অপরিশোধনীয় দানের কথা এই বিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই সকৃতজ্ঞ হৃদয়ে স্মরণ করিতেছেন।
যাহাঁদের অকুণ্ঠ ও আন্তরিক সহযোগিতায় এই বিদ্যালয় পূর্ণতার পথে অগ্রসর হইতেছে,সেই সহৃদয় পৃষ্ঠপোষকবর্গকেও আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান যাইতেছে। তাহাদের শুভেচ্ছা ও ঈশ্বরের আশীর্বাদই এই অগ্রগতির পথে পাথেয়।
ঃঃ বিদ্যালয় পরিচিতিঃঃ
রঘুনাথপুর উচ্চবিদ্যালয়(উঃমাঃ) বসিরহাট শহরের কোলাহল থেকে দূরে টাকী রোডের পার্শ্বে অবস্থিত এবং খোলাপোতা ডাকঘরের অন্তর্গত।টাকী রোডের ধারে বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় এলাকাটি স্কুলবাড়ি নামেই সমধিক খ্যাত।
১৯১৫ খ্রিষ্টাব্দে রঘুনাথপুর নিবাসী স্বর্গীয় রামদয়াল মন্ডল এবং তদীয় ভ্রাতৃবৃন্দের উদ্যোগে রঘুনাথপুর সৌদামিনী মধ্য ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতা লাভের পর ১৯৪৮ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং তদবধি পশ্চিমবঙ্গ সরকারের নিয়মিত আর্থিক অনুদান লাভ করে এতদঞ্চলের শিক্ষা বিস্তারে এবং মানসিক উৎকর্ষ বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
১৯৬১ সালে এই বিদ্যালয় পঃবঃমঃশিক্ষা পর্ষদের স্বীকৃতির আনুকূল্যে একাদশ শ্যেণি উচ্চতর মা্যমিক বিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করে ও মানবিক শাখা প্রবর্তিত হয়। ১৯৬৩ সালে বিজ্ঞান শাখা প্রবর্তিত হয়। অতঃপর ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গ উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের স্বীকৃতির আনুকূল্যে একাদশ শ্রেণিযুক্তসহ শিক্ষামূলক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবংজেনারেল স্ট্রীম কোর্স প্রবর্তিত হয়। বর্তমানে বিদ্যালয়টি Govt. Sponsored রূপে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি লাভ করেছে।