History

পশ্চিম ভুরকুন্ডা এফ. পি স্কুল উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ থানার এক প্রত্যন্ত গ্রাম ভবনীপুরে অবস্থিত। গ্রাম ঠিক নয়, বরং বলা যেতে পারে এটা একটি দ্বীপে অবস্থিত। সাধারণ যোগাযোগ ব্যবস্থার থেকে সম্পুর্ন বিচ্ছিন্ন এক দ্বীপে অবস্থিত এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে গ্রামেরই কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির শুভ উদ্যোগে। বর্তমানে এই অবৈতনিক প্রাথমিক স্কুলটি এই গ্রামের শিশুদের সাক্ষরতার একমাত্র প্রতিষ্ঠান। অত্যন্ত দরিদ্র এই গ্রামটির প্রায় সমস্ত মানুষই দিন মজুর বা শ্রমিক। স্বাভাবিক ভাবেই তারা তাদের শিশুদের শিক্ষার জন্য ততটাও আগ্রহী নয়। তাই গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়টির উপরেই তাদের একমাত্র ভরসা শিশুদের প্রাথমিক জ্ঞানটুকুর জন্য। হয়তো এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়ার পরে তাদের বেশিরভাগই অন্যত্র কোথাও আর শিক্ষালাভের জন্য যায়না। তাই এই বিদ্যালয়টিকে এক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাদের প্রাথমিক শিক্ষাটাকে যথাযথ করতে যাতে করে তারা সেটুকুকে ভিত্তি করেই ভবিষ্যতে চলতে পারে।

বিদ্যালয়টিতে বর্তমানে চারজন শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষিকা আছেন যাদের প্রায় সকলকেই অনেকদূর থেকে এই বিদ্যালয়ে আসতে হয় শিক্ষাদানের জন্য

দ্বীপটি সম্পূর্ণ নদী দিয়ে ঘেরা একটি বিচ্ছিন্ন জনপদ হওয়াতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম বিশেষ করে বর্ষাকালে অত্যন্ত খারাপ পরিস্থিতি হয় গ্রামটির। তা সত্ত্বেও শিক্ষকরা যথাযথভাবে চেষ্টা চালিয়ে যান গ্রামের শিশুদের শিক্ষা দানের জন্য। খুবই ছোট্ট একটুকরো জমিতে তিনটি মাত্র ক্লাস রুম নিয়ে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 4 পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা আছে বিদ্যালয়টিতে। অপর্যাপ্ত ব্যবস্থা হওয়া সত্ত্বেও শিক্ষাদানের ক্ষেত্রে যথাযথ প্রচেষ্টা চালিয়ে যান শিক্ষকেরা। বিদ্যালয়টিতে midday meal scheme এ বিদ্যালয়ের শিশুদের দৈনিক পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা আছে। বিদ্যালয়টিতে কোনো পানীয় জলের কল নেই। তা সত্ত্বেও দৈনিক নিরবিচ্ছিন্ন ভাবে midday meal চালিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হয়।

প্রতি বছর বিভিন্ন উল্লেখযোগ্য দিনগুলো বিদ্যালয়ে পালনের মধ্যদিয়ে শিশুদের সামাজিক জ্ঞান ও দেশাত্মবোধক জ্ঞানে আরো সমৃদ্ধ করার চেষ্টা করা হয়।

 সরকারি ভাবে বিভিন্ন অনুদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা ব্যক্তিগত ভাবে শিশুদের পাঠ উপযোগী জিনিস দিয়েও সাহায্য করে থাকেন। 

 

পরিশেষে বলা যায় এই বিদ্যালয়টি একটি অত্যন্ত গ্রামীন পরিবেশে চরম সংকটময় পরিস্থিতে দাঁড়িয়েও শিশুদের শিক্ষাদানের পাশাপাশি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এবং অপ্রাণভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিরা ও বিদ্যালয়ের পরিচলন সমিতি সেই কাজটি সুসম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

ধন্যবাদ।