History
উত্তর বাঁকরা সাদির দরগা নব আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি ২০০২ সালে স্থাপিত হয়।বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ সরকারের ‘পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ’ (WBBPE) দ্বারা অনুমোদিত।
মূলত বিদ্যালয় সংলগ্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের পড়াশুনা করার জন্য এর প্রতিষ্ঠা হয়। স্থানীয় বাসিন্দা মুর্শেদ সরদারের দান করা জমিতে দুই কামরার দরমার বেড়ার ঘরে এই স্কুল বিদ্যালয় শুরু হয়।
বিদ্যালয়ের প্ৰতিষ্ঠার দিন থেকে প্রথম প্রধান শিক্ষক রূপে শ্রী রবীন মুখার্জী দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। তার পর প্রধান শিক্ষক রূপে শ্রী বিমল দাস দায়িত্ত্ব ভার গ্রহণ করেন। এই সময়ে শ্রী শুভেন্দু বিশ্বাস ও শ্রীমতী অঞ্জলি দাস এবং শ্রী তপন কুমার মৃধা সহকারী শিক্ষক রূপে স্কুলে যোগদান করেন। এবং অল্প কয়েক দিন বাদে তারা বদলী নিয়ে চলে যান। শ্রী বিমল দাসের অবসরের পর তপন কুমার মৃধা TIC র দায়িত্ব কাঁধে তুলে নেন। তার সময়ে জনাব আজিজুল হক সহকারী শিক্ষক রূপে এই স্কুলে যোগদান করেন। এই সময় পর্বে বর্তমান প্রধান শিক্ষক রুপে শ্রী অভিজিৎ মন্ডল দায়িত্ব গ্রহণ করেন।
তার সময় কালে অন্যান্য শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীর দ্রুত বাড়তে থাকলে সংখ্যা আরো চার জন শিক্ষক এই বিদ্যালয়ে নিযুক্ত হন।
যারা হলেন বিজয় কুমার সাহা, রঘুপতি মন্ডল, শেখ ফাইজুল আহমেদ, এবং জয়ন্ত কুমার পাত্র মহাশয়। বর্তমানে 184 জন শিক্ষার্থী সহ ছয় জন শিক্ষক নিয়ে স্কুল প্রগতির পথে এগিয়ে চলেছে।