History

প্রতিষ্ঠা দিবস

১৩ ই আগষ্ট, মঙ্গলবার ২০০২ সাল।

জিয়ালা ময়না বালা সরকার স্মৃতি প্রাথমিক বিদ্যালয়।উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি বর্গ,,,,

১) শ্রী মধুসূদন চক্রবর্তী (মাননীয় চেয়ারম্যান উত্তর ২৪ পরগণা পর্ষদ)

২) শ্ৰী কমলাক্ষী বিশ্বাস (এম,এল,এ,  বিধান সভা)

৩) শ্ৰীমতী

পূনিমা বিশ্বাস (সভানেত্রী বাগদহ পঞ্চায়েত সমিতি)

৪) শ্ৰী অশােক বিশ্বাস (সহ সভাপতি আল ব্লক পঞ্চায়েত সমিতি)

৫) শ্ৰী বিধান চন্দ্র কীর্তনীয়া (নতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক)

৬) শ্ৰী ধীরেন্দ্র নাথ সরকার (ভূমি দাতা)

৭) শ্রী অমৃত মুন্ডা (প্রধান আস্থা গ্রাম পঞ্চায়েত)

৮) শ্রী বিনয় বিশ্বাস (পর্ষদ কর্তৃপক্ষ)

৯) শ্ৰী ধ্রুবল বিশ্বাস (প্রধান শিক্ষক বেয়াড়া)

১০) শ্ৰী নিয়াঞ্জন দেবনাথ (নতুন বিদ্যালয়ের সম্পাদক)

১১) শ্ৰী নলিনি বিশ্বাস (সভাপতি)আষাঢ়ু এল শিক্ষা

১২) শ্রীমতী আলপনা বিশ্বাস (পঞ্চায়েত সদস্য) 

*এছাড়াও বহু শিক্ষানুরাগী গুণিজন উপস্থিত ছিলেন । ছিলেন জিয়ালা গ্রামের আপামাের জন সাধারন ।

উদ্বোধনের দিনের পরিকাঠামো-

সম্পূর্ন গ্রামবাসির দানে গড়ে তুলেছিল ৩০ ফুট বাই ১৫ ফুট একটি টিনের ঘর। একটা চেয়ার একটা টেবিল আর পূর্ব চক্র অফিস তেকে আনা একটি ব্লাক বাের্ড। কুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ট্রান্সফার করে আনা হয়েছিলাে শিক্ষক শ্রী বিধান চন্দ্র কির্ত্তনীয়া মহাশয়কে। সেখান থেকেই আনা হয়েছিলাে একটি ছাত্র ভর্তি খাতা। ঐ দিনে ভর্তি করা হয় বেশ কিছু ছাত্রছাত্রী। বর্ষায় কাদা রাস্তা দিয়ে পায়ে হেটে এসছিলেন পর্ষদ চেয়ারম্যান শ্রী মধুসুদন চক্রবর্তী ও অন্যান্যরা। উপস্থিত ছিলেন গ্রাম সুদ্ধ মানুষ। ছিল পঞ্চায়েত সমিতির দেওয়া ১৩ পাইপের একটি জলের কল।

বিদ্যালয়ের নাম করন-

জমি দাতা শ্রী ধীরেন্দ্র নাথ সরকার মহাশয়ের অনুরােধে তার পরমারাধ্যা স্বর্গীয় জননী ময়না বালা সরকার মহাশয়ার স্মৃতি ধরে রাখতে উত্তর ২৪ পরগণা  পর্ষদ চেয়ারম্যান শ্রী মধুসূদন চক্রবর্তী

মহাশয় এই বিদ্যালয়ের নাম করন করেন "জিয়ালা ময়না বালা সরকার স্মৃতি প্রাথমিক বিদ্যালয়”|

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

আষাঢ়ু নিবাসী শিক্ষক শ্রী নিরাঞ্জন দেবনাথ (খােকন) এই বিদ্যালয়ের উদ্যোক্তা বল্লেও কম থেকে যায়, স্রষ্টা বলা যায়। তিনি এই বিদ্যালযের জন্য দিনের পর দিন অফিসে অফিসে ঘুরেছেন। বহু নেতা নেতৃত্বের সহযােগীতা তিনি পেয়েছেন। শেষ পর্যন্ত ২০০২ সালে ২৪ শে জুলাই পর্ষদ চেয়ারম্যান শ্রী মধুসূদন চক্রবর্তী মহাশয় স্কুল অনুমোদন করেন। ১৩-০৮-২০০২ তারিখে মহা ধূমধাম করে শুভ উদ্বোধন হয়। জিয়ালার মােঃ রহিম ঢালী, মােঃ আনােয়ার মন্ডল, শ্রী বিশ্বনাথ আঢ্য শ্রী হরেন্দ্র নাথ বিশ্বাস , যতীন্দ্র নাথ সরদার, প্রমুখ ওনাকে সর্বত সহযোগিতা করেন।

পত্রাংক- ৮৩৩/১(২)/ নুতন বিদ্যালয় |দিনাঙ্ক- ২৪.৭.২০০২ ,জেলা উত্তর 24 পরগনা ,প্রাথমিক বিদ্যালয় সংসদ

 

জমিদাতা-

শ্ৰী ধীরেন্দ্র নাথ সরকার পিতা স্বর্গীয় মাদার চন্দ্র সরকার মাতা স্ব্গীয় ময়না বালা সরকার ,গ্রাম - আষাঢ়, পােঃ- আষাঢ় , উত্তর ২৪ পরগণা। এই ৮ শতক জমি দান করার ফলে বিদ্যালয়টি অনুমােদন

পায়। পশ্চিমবঙ্গ সরকারের অধীন আরও ২৪ শতক জমি একই প্লটে থাকায় মােট জমি ৩২ শতক হয়। এই ২৪ শতক খাস জমি শিক্ষার সার্থে ততকালিন পঞ্চায়েত সমিতি বাগদহ বিদ্যালয়ের জন্য অনুমতি

আষাঢ়, পোঃ- আষাঢ়, উত্তর ২৪ পপশা। এই ৮ শতক জমি দান করা ফলে বিদ্যালয়টি অনুমােদন দেয় |