
রাজনৈতিক স্বাধীনতার স্বাদ পেতে না পেতেই সামাজিক অস্থিরতা, অব্যবস্থা অগণিত বাঙালীকে জীবন রক্ষার তাগিদে বাধ্যকরে বঙ্গদেশের এক অলিন্দ (অধুনা বাংলাদেশ) থেকে অন্য অলিন্দে আসতে। পীড়িত, অসহায়, ছিন্নমূল শরণার্থীদের অস্থায়ী শিবির থেকে জন্ম-নেওয়া বসতির অন্যতম আজকের অশোকনগর। খাদ্য, বস্ত্র, বাসস্থানের নূন্যতম চাহিদা পূরণের সমান্তরালে বহুমুখী প্রতিভা সমৃদ্ধ অশোকনগরে শুরু হয় শিক্ষা-ক্রীড়াচর্চা, প্রতিষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।শিক্ষানুরাগী গুণীজনের আন্তরিক প্রয়াস ও অক্লান্ত পরিশ্রমে ১৯৫৩ সনের ২রা জানুয়ারী জন্ম নেয় এমনই এক প্রতিষ্ঠান -অশোকনগর বয়েজ সেকেন্ডারী স্কুল।