History
বিদ্যালয়ের সম্পর্কে কিছু কথা :-১৯৭৪সালে গরিফা অঞ্চলের কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় গরিফা চন্দ্রবাবুর বাগান এলাকায় বাঁশের বেড়া ও টালির ছাউনি দিয়ে স্বল্প পরিসরের মধ্যে গড়ে উঠেছিল "অশোকনগর রিফিউজী ফ্রি প্রাইমারি স্কুল"।পরবর্তী সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী ঊষা রানী ঘোষ ও এলাকার বিশিষ্ট মানুষদের ঐকান্তিক চেষ্টায় এলাকার সহৃদয় ব্যক্তিত্ব শ্রীযুক্ত নীলু ঘোষের স্বেচ্ছাদানে বর্তমানের এই জমির উপরে "তাঁর"স্বর্গীয় পিতার নামানুসারে বিদ্যালয়ের নাম হল-"শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠ"।এটি ১৯৮৫ সালে সরকারী মান্যতা পায়।আশির দশকে এই বিদ্যালয়ের গড়পড়তা ছাত্র -ছাত্রীর সংখ্যা ছিল তিনশোর আশেপাশে।বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির যুগে পাশ্ববর্তী আম্রপল্লী এলাকার মানুষের বদান্যতায় একশোর আশেপাশে ছাত্র-ছাত্রী নিয়ে সুনামের সাথে এগিয়ে চলেছে "শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠ। বর্তমানে বিদ্যালয়ে সরকারী সমস্তরকম সুযোগ-সুবিধা ছাড়াও ছাত্রীদের নৃত্যশিক্ষা কেন্দ্র চালু আছে।আগামীতে পরিকল্পনা আছে অঙ্কন,আবৃতি,সঙ্গীত ও হাতের কাজ শেখার শিক্ষাকেন্দ্র চালু করার।
।