মারকুন্ডা মুন্ডেশ্বরী প্রাথমিক বিদ্যালয় 2003 সালের 27 শে আগস্ট সরকারিভাবে অনুমোদিত হয় । বিদ্যালয়টি মারকুন্ডা গ্রামে মুন্ডেশ্বরী নদীর পূর্ব উপকূলে পুড়শুড়া উত্তর চক্রের অধীনস্থ শেষ স্কুল তাই স্কুলের নাম মারকুন্ডা মুন্ডেশ্বরী প্রাথমিক বিদ্যালয় পিএন 51। 2003 খ্রিস্টাব্দ থেকে পনের বছর আগে মারকুন্ডা গ্রামের এক ব্যক্তি 16 শতক জায়গা দান করেন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য । গ্রামের কিছু সুহৃদয় শিক্ষিত মানুষের উদ্যোগে অতি সাধারণ ভাবে আটচালা বানিয়ে শুরু হয় স্কুল । তখন ছিলনা চাকচিক্য কোন স্কুল পরিকাঠামো । গ্রামের কিছু শিক্ষিত মানুষ বিদ্যালয়েশিক্ষাদানের কাজে যুক্ত ছিলেন । অক্লান্ত পরিশ্রম করে পঠন পাঠন এর কাজ চালিয়ে যেতে থাকেন । অবশেষে 2003 সালে 27 এ আগস্ট বিদ্যালয়টি সরকারি অনুমোদন প্রাপ্ত হয়। বর্তমানে বিদ্যালয়টি প্রাচীর দ্বারা বেষ্টিত দ্বিতল ও আদর্শ স্কুল হিসাবে খ্যাত । বর্তমানে এলাকায় স্কুলটি বেশ জনপ্রিয় এবং শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ।