History

বরিজহাটী আশুতোষ প্রাথমিক বিদ‍্যালয় সি১০ হুগলি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলের অন্তর্গত চন্ডীতলা চক্রের অধীনে বর্তমান বিদ‍্যালয় স্থাপিত হয় ১৯৫৫ সালে।।বর্তমানে এই স্কুলে একজন স্থায়ী শিক্ষক ও প্রাক্ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পযর্ন্ত ছাত্র-ছাত্রী সংখ‍্যা ৩২ জন।।এই অঞ্চলে প্রথমে কোন প্রাথমিক বিদ‍্যালয় ছিলো না পরে গ্রামবাসীদের সহযোগিতায় ঁউমা রাণী বন্দোপাধ‍্যায় ও ঁবাসুদেব বন্দোপাধ‍্যায়ের বাড়িতে স্কুল শুরু করা হয় তারপর গ্রামের কিছু বিশিষ্ট মানুষ যেমন ধীরেন্দ্র নাথ চৌধুরী,সত‍্যহরি চৌধুরী,ফনীন্দ্র নাথ বন্দোপাধ‍্যায়,পশুপতি চক্রবর্তী,ডাঃ বিজয় পাল ইত‍্যাদি মানুষের সহযোগিতা ও উদ‍্যোগে ঁরাণী বালা চক্রবর্তী মহাশয়া স্কুলের জন‍্য জমি দান করেন এবং উনার স্বামী আশুতোষ চক্রবর্তীর নামে বিদ‍্যালয় স্থাপিত হয় ১৯৫৫ সালে।।বিদ‍্যালয়ের নাম হয় "বরিজহাটী আশুতোষ প্রাথমিক বিদ‍্যালয়"।।প্রথমে ভূপতি চক্রবর্তী,সুনীত পাত্র,সোনা ডাক্তার (এই নামেই বিশেষ ভাবে পরিচিত ছিলেন )এই তিনজন মিলে বিদ‍্যালয়ের পঠন পাঠন শুরু করেন পরে প্রথম স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত হন ভূপতি চক্রবর্তী মহাশয়।।২০০৪ সালে বিদ‍্যালয়ের ৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।।