History

বাংলা ১৩৫৭ সালের শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে সুরবালা ট্রাস্টের সভাপতি শ্রী মোহিত কুমার মুখোপাধ্যায় মহাশয় বিদ্যামন্দিরের ভিত্তি স্থাপন করেন। ১৩৫৭ সালের ৩ রা চৈত্র তারিখে বিদ্যামন্দিরের দ্বারোদ্ঘাটন করেন ডক্টর রাধা বিনোদ পাল মহোদয়। ইংরেজি ১৯৬৯ সালে বিদ্যালয়টি হাইস্কুলে উন্নীত হয়।