History

হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত নারায়নপুর গ্রামে বিদ্যালয়টি একটি নিরিবিলি এলাকায় অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করার পর প্রায় 3 কিলোমিটার দূরবর্তী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যেতে হতো সেই কারণেই 2011 সালে গ্রামবাসীদের উদ্যোগে গ্রামবাসীদের দান করা প্রায় 450 বর্গমিটার জায়গায় সরকারি অনুদানে বিদ্যালয় গৃহটি তৈরি হয়। বিদ্যালয়ের একদিকে যেমন আছে নীল দীঘি নামে এক বৃহৎ দিঘি এবং অন্যদিকে আছে মনোরম সবুজের পরিবেশ। বিদ্যালয় গৃহ ছাড়া খেলাধুলার মাঠটি সবুজ ঘাসে ঢাকা যা যে কোন মানুষকেই আকৃষ্ট করবে। এই পরিবেশেই শিক্ষার্থীদের সুস্থ দেহ ও মনের বিকাশ সম্ভব। গ্রামবাসীদের সাহায্য,সরকারি অনুদান এর সংযোগে ধীরে ধীরে বিদ্যালয়টির শ্রীবৃদ্ধি অবশ্যই সম্ভব ।