
তখনকার দিনে আরও অনেক গ্রামের মতো গ্রামবাসীদের শিক্ষার প্রতি আগ্রহ থাকলেও গ্রামে কোন শিক্ষা কেন্দ্র ছিল না। গ্রামের ছেলেমেয়েরা যাতে গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে স্বাধীনতার পরবর্তী সময়ে 1948 সালে এলাকার স্থানীয় মানুষের সাহায্যে স্কুলটি শুরু হয় । তখনকার দিনে যে সমস্ত ব্যক্তি স্কুল স্থাপনের জন্য সাহায্য করেছিলেন এদের মধ্যে অন্যতম ব্যক্তিবর্গেরা হলেন শ্রী হরিশংকর কার্ফা, শ্রী কান্তি দেব কার্ফা, শ্রী দেবীশংকর কার্ফা প্রমূখ । বিদ্যালয় স্থাপনের জন্য জায়গা দান করেছিলেন শ্রীযুক্ত প্রমথনাথ সামন্ত মহাশয়। স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় জীবানন্দ ভট্টাচার্য মহাশয়। সময় এগিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বিদ্যালয় ভবনের ও শিক্ষকমন্ডলীর । গ্রামবাসীদের সহযোগিতা ও প্রধান শিক্ষক মহাশয়দের প্রচেষ্টা ও সদিচ্ছা সর্বোপরি সর্বশিক্ষা মিশনের কর্মসূচি ও সেই সমস্ত কর্মসূচি সফল করার জন্য মঞ্জুর করা অর্থ বিদ্যালয়কে আজকের এই স্থানে নিয়ে এসেছে । বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সত্যচরণ পন্ডিত মহাশয় 2003 সাল হইতে এই বিদ্যালয়ের দায়িত্বভার পালন করছেন এবং তার প্রচেষ্টা ও সহকারি শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের প্রতি আনুগত্য ও দায়বদ্ধতা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যালয় কে বর্তমানে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ।