
পূর্ব কেশবপুর বাউরীপাড়া হাজরাপাড়া প্রাথমিক বিদ্যালয়টি গ্রাম - পূর্ব কেশবপুর পোস্ট - পূর্ব কৃষ্ণপুর জেলা - হুগলী, মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ।বিদ্যালয়টি 16.06.2005 তারিখে মুন্ডেশ্বরী নদীর পূর্বপাড়ে সাড়ে 9 শতক জমির উপর গড়ে উঠেছে । বিদ্যালয়টি সুন্দর উন্মুক্ত পরিবেশে অবস্থিত । উক্ত গ্রামের বাসিন্দা মাননীয় শ্রী গোপাল মাইতি মহাশয় উক্ত পরিমাণ জমি বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে দান করেন । বর্তমানে বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় । বর্তমানে প্রধান শিক্ষক সহ দুইজন সহকারি শিক্ষক শিক্ষিকা এবং দুইজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এই বিদ্যালয়ের পাঠদানের নিযুক্ত আছেন। বর্তমান শিক্ষাবর্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা 52 হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি প্রায় সকলেই পিছিয়ে পড়া শ্রেণী থেকে এই বিদ্যালয় আসে । তবে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক এবং আশাপ্রদ । বিদ্যালয় এর কোন খেলার মাঠ নেই বলে ছাত্র-ছাত্রীদের খেলাধুলার ক্ষেত্রে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় এছাড়াও স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে যা সরকারি সহায়তায় নিরবিচ্ছিন্ন ভাবে সম্পন্ন হয়ে চলেছে ।