History

১৯৬৭ সালে গ্রামের কিছু শিক্ষানুরাগী হিতৈষী যুবকের অদম্য প্রচেষ্টায় ও গ্রামের সহৃদয় ব্যক্তিবর্গের অনুদানে  সিমলা হাই স্কুলের পথ চলা শুরু l তখন স্কুলের নাম ছিল সিমলা জুনিয়র হাই স্কুল l

জমি ভিক্ষে করা, ছিটে বেড়া দিয়ে তৈরী করা ক্লাস শুরু হলো ১৯৬৪ সালে ক্লাস ফাইভে l পরের বৎসর ক্লাস সিক্স l ১৯৬৫ তে ক্লাস সেভেন তারপর ক্লাস বাড়তেই লাগল l ১৯৬৯ সালে ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স সরকারী অনুমোদন পেল l স্কুলের নাম হল সিমলা জুনিয়ার হাই স্কুল l

স্কুলের সম্পাদক ক্লাবের ছেলেদের নিয়ে থেমে নেই -ইট,টালি, বাঁশ, তাল কাঠ দিয়ে দু-চারখানা ঘর করে এগিয়ে যাচ্ছে সিমলা জুনিয়ার হাই স্কুলের কাজ l সমানে জমি ভিক্ষে l সাহায্য মিলছে l ক্লাবের ছেলেরা বৎসরের পর বৎসর কত রাত জেগে কাজ করেছে l তিলে তিলে সৃষ্টি করে গেছে l এর মধ্যে ৫-৬খানা ইটের দেওয়াল অ্যাসবেসটসের ছাউনি ঘর শুরু হয়েছে l স্কুল তৈরীর নেশা তাদের পেয়ে বসেছে lতারা স্কুল করবেই l ১৯৭৪ সালে ক্লাস সেভেন ক্লাস এইট সরকারী অনুমোদন লাভ করলো l

১৯৭৪ সালে অনুমোদন মেলে সপ্তম ও অষ্টম শ্রেণীর. এরপর দীর্ঘ ১২ বছরের অপেক্ষার শেষে ১৯৮৬ সালে সিমলা জুনিয়র হাই স্কুলের উত্তরণ ঘটে সিমলা হাই স্কুলে. ২০১৬ সালে অনুমোদন পাওয়া যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের.

সহ শিক্ষা সমন্বিত এই বিদ্যালয়ে আছে কারিগরি শিক্ষার সুযোগ. শ্রীরামপুরে সর্ব প্রথম I.C.T প্রকল্প শুরু হয় সিমলা হাই স্কুলে. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রথাগত শিক্ষার সঙ্গে Co-curricular activity এর সমন্বয়ে শিক্ষার্থীদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজে অন্যতম অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে এই অর্ধ শতাব্দী প্রাচীন বিদ্যায়তন.