
সাধারন কৃষক পরিবারের সন্তান স্বর্গীয় কৃষ্ণ প্রসাদ দাস গ্রামের সাধারন মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য জমি ও নগদ অর্থ দান করে বলরামবাটী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেন। তাঁর সুযোগ্য পুত্র স্বর্গীয় বেচারাম দাস ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ। পিতার স্মৃতি রক্ষার্থে শিবরামবাটী কৃষ্ণপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন।
১৯৬৮ সালে তাঁর বাড়ীর ঠাকুর দালানে স্কুলের ব্যবস্থা করেন। পরবর্তীকালে ৮ শতক জমির উপরে ইটের দেওয়াল ও টালির ছাউনি দিয়ে স্কুল ভবনটি নির্মাণ করেন। সেই সময় কয়েকজন শিক্ষাদরদী শিক্ষকের যোগদানের ফলে ও তাঁদের নিরলস প্রচেষ্টায় স্কুলটি চলতে থাকে। সেই সময় ৫ জন শিক্ষক বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করতেন।
পরবর্তীকালে ১৯৭২ সালে স্কুলটি প্রাথমিক শিক্ষা দপ্তরের অনুমোদন পায়। ২০০৬ সালে সরকারী, গ্রামবাসীদের এবং সেই সময়কার শিক্ষক,শিক্ষিকাদের আর্থিক সাহায্যে ভবনটি সংস্কার করা হয়।