
মেজিয়া ব্লকের অন্তর্গত মেজিয়া হ'তে ৫ কিমি দক্ষিণ-পূর্বে কাঁসাই গ্রামের প্রবেশ পথের নিকট কাঁসাই প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ০১-১১-১৯৬২ তারিখে প্রতিষ্ঠিত হয়। গ্রামের যে সকল বিশিষ্ট ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন তাঁদের মধ্যে স্বর্গীয় গোপালচন্দ্র মাজী, লক্ষ্মীকান্ত মাজী, হাবু মাজী, সন্তোষ মাজী প্রমুখ উল্লেখযোগ্য।