History

বিদ্যালয়টি গ্রামে প্রবেশের পথেই অবস্থিত। প্রথমে গ্রামের কয়েকজন বিদ্যানুরাগী মানুষ নিজেদের উদ্যোগে একটি মাটির ঘর তৈরি করেন । সেখানেই প্রথমে গ্রামের কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে পড়াশুনা শুরু হয়। পরে পাশাপাশি গ্রাম পোড়াশোল, হ্যেতামুয়া, শাকারিয়া থেকে তপশিলি জাতি ও উপজাতির ছেলে মেয়েরা ভর্তি হয়। কয়েক বৎসর এভাবে চলার পর ১৮.০৯.১৯৫৮ তারিখ থেকে বিদ্যালয় সরকারি অনুমোদন পায়। পরে গ্রামের মানুষ দুই বিঘা জমি ক্রয় করে বিদ্যালয়কে দান করে। আরো বেশ কয়েক বৎসর পর আরও পাঁচ বিঘা জমি ক্রয় করে বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে দেয়। পড়াশুনা , খেলাধুলা ও অন্যান্য বিষয়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে বিদ্যালয়টি আজও বিদ্যমান।