
আজ থেকে ১৩৬ বছর আগে গুটি গুটি পায়ে যার পথ চলা শুরু তার সূচনা হয়েছিল কোনো এক বিকেলে গ্রামের প্রবীণ মানুষদের এক আলোচনা সভার মধ্য দিয়ে।
যারা প্রয়োজন অনুভব করেছিলেন ছেলেমেয়েদের শিক্ষার জন্য গ্রামে একটি বিদ্যালয়ের।
প্রথমে গ্রামের আটচালায়, কখনো মন্দিরের বারান্দায়, কখনো বা খোলা আকাশের নীচে শুরু হয় পঠন পাঠন।
পরবর্তীতে কাঠের খুঁটি খড়ের ছাওনি তারপর টিনের চালার আজকের পরিবর্তিত রুপই হল দোতোলা ভবন নিয়ে দাড়িয়ে থাকা বিক্রমপুর প্রাথমিক বিদ্যালয়.......
.......যা আমাদের এলাকাবাসীর গর্ব। বিদ্যালয়ের সম্মুখে স্থাপিত হয়েছে বর্ণ পরিচয়ের রুপকার বিদ্যাসাগরের প্রতিমূর্তি। কয়েক বছর আগে মহা সমারহে উদযাপিত হল বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব। প্রধান শিক্ষক হিসাবে অনুষ্ঠানের অংশীদার হিসাবে নিজেকে গর্বিত মনে করি।
শিক্ষক /শিক্ষিকা, অভিভাবক/ অভিভাবিকা, এবং সমাজের সকল স্তরের মানুষের শুভ কামনা নিয়ে আরও এগিয়ে চলুক ..........বিক্রমপুর প্রাথমিক বিদ্যালয়।