History
খোশালপুর গ্রামবাসীর অনেক দিনের স্বপ্ন গ্রামের ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রামের মধ্যেই হবে তার শুরু হয় ২০১০ সালে ১লা মার্চ । সরকারী সাহায্য , গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এবং খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ের সক্রিয় সাহায্যে ২০১০ সালের ১লা মার্চ তিন জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ৪৩ জন ছাত্রছাত্রী নিয়ে অনেক উৎসাহ নিয়ে খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস রুমে সকালে শুধুমাত্র পঞ্চম শ্রেণি দিয়ে সূচনা হয় ঐ স্বপ্নের উড়ান। ঐ বছরেই আগষ্ট মাসে আসেন প্রথম পূর্ণ সময়ের শিক্ষিকা । এক জন , দু জন করে তিন জন পূর্ণ সময়ের শিক্ষক আসে ঐ সময়ে । স্কুল চলতে থাকে খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ের । অনেক বাধা পেরিয়ে স্কুলের দুটি নতুন ঘর হয় তাতে শুরু হয় ডে টাইমে স্কুল । এর পর আসেন এক জন অশিক্ষক কর্মচারী । ঘরের অভাবে স্কুলের নতুন ক্লাস রুমকে বাঁশ ও হোগলা দিয়ে আলাদা করেও ক্লাস চলতে থাকে । এরপর স্কুলের রুম সংখ্যা বাড়তে থাকে , হয় নতুন টয়লেট ব্লক , শুরু হয় মিড-ডে-মিল তৈরির রুম , ছাত্রছাত্রীদের জন্য হয় মিড-ডে-মিল , আসেন আরও এক পূর্ণ সময়ের শিক্ষকা । প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি উৎবৃত্ত বসার বেঞ্চে ও মেঝেতে বসে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকারা টেবিল , উপকরন , ইলেকট্রিক ছাড়াই পঠন-পাঠন চলাতে থাকে । এরই মধ্যে কিছু গ্রামবাসী উৎসাহ হারিয়ে ফেলেন । স্কুলে অন্যান্য সব সরকারি সুযোগ সুবিধা পাওয়া গেলেও অষ্টম শ্রেনির পর আর পরবর্তী ক্লাসে উর্ত্তীণ হচ্ছে না । কিন্তু অনেক গ্রামবাসীর উৎসাহে আমরা আজ ধীরে ধীরে সরকারী সাহায্যে বেঞ্চ , টেবিল , TLM , লাইব্রেরী বই , ইলেকট্রিক ইত্যাদি পরিকাঠামো তৈরি করে এগিয়ে চলেছি এবং স্কুলকে পরবর্তী পর্যায়ে উর্ত্তীণ করার আপ্রাণ চেষ্টা সকলে মিলে করে যাচ্ছি ।