ইংরেজির 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধের ভয়াল ভয়ংকর আবহাওয়ায় পরাধীন ভারতবর্ষের তীব্র বিভীষিকাময় পরিস্থিতিতে হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার প্রত্যন্ত পাঁতিহাল গ্রামের মহান শিক্ষানুরাগী স্বর্গত দামোদর মন্ডল এর সুযোগ্য পুত্রত্রয় স্বর্গত ননীলাল মন্ডল স্বর্গত মনিলাল মন্ডল এবং স্বর্গত মাখনলাল মন্ডল তাদের পিতা কে শ্রদ্ধা জানাতে গ্রামে শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন। তারাই স্থাপন করেন এই স্বনামধন্য বিদ্যালয় পাঁতিহাল দামোদর ইনস্টিটিউশন।