আগে এই গ্রামের ছাত্রছাত্রীদের ৫ কিমি দূরের বিদ্যালয়ে যেতে হত। তাই এই গ্রামের বাসিন্দা শ্রী কানাই বেজ ও আশুতোষ বেজ মহাশয় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা ভাবেন। প্রথমে জগদ্ধাত্রী ঠাকুর দালানে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। পরবর্তী সময়ে কানাই বেজ মহাশয় খেলার মাঠ সহ ২৩ শতক জমি দান করেন। আশুতোষ বেজ মহাশয়ের উদ্যোগে ও গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে ২ টি টালির ছাউণী সহ মাটির ঘড় নির্মিত হয় এবং পঠন পাঠন শুরু হয়।বিদ্যালয়ের নাম রাখা হয় জোত শোভারাম জগদ্ধাত্রী বিদ্যাপীঠ। গ্রামের দুইজন ব্যক্তিকে শিক্ষকতার কাজে নিযুক্ত করা হয়। শিক্ষকদের বেতন দিতেন কানাই বেজ ও আশুতোষ বেজ মহাশয়।১৫/০৫/১৯৫৯ সালে দানপত্রের মাধ্যমে হাওড়া জেলা স্কুল বোর্ডের হাতে বিদ্যালয়টি তুলে দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অনুমোদন প্রাপ্ত। নানা সরকারী অনুদানের মাধ্যমে বিদ্যালয়টির বর্তমানে পাকা বিল্ডিং ও দ্বিতল নির্মিত হয়েছে। বিদ্যালয়ে মোট শ্রেণীকক্ষের সংখ্যা ছয়।