History

দহকুলের গ্রাম্য পরিবেশে কিছু সহৃদয় ব্যক্তির সহযোগিতায় ১৫ শতক জায়গার উপর ১৬-১১-১৯৮৪ তারিখে আমাদের বিদ্যালয়টি গড়ে ওঠে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ের একটি কিচেন গার্ডেন সহ মনরোম পরিবেশ। পাঠদানের পাশাপাশি খেলাধূলা, শরীরচর্চা, বাগান তৈরী, মিড-ডে মিল ইত্যাদির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বেড়ে ওঠার জায়গা হল আমাদের বিদ্যালয়। বিদ্যালয়ে পানীয় জল, স্বাস্থ্যবিধিসম্মত শৌচাগার, শ্রেণীকক্ষ, রান্নাঘর প্রভৃতির সুব্যবস্থা রয়েছে।