
1946 সালের 1st APRIL শ্যামপুর থানার অন্তর্গত টালির ছাউনি দেওয়া মাটির ঘরে বিদ্যালয়ের পঠন পাঠনের শুরু হয়। বর্তমানে সর্বশিক্ষা মিশনের অর্থ সাহায্যে এই বিদ্যালয় পাকা দ্বিতল বিশিষ্ট হয়েছে। বিগত বছরগুলোতে এই বিদ্যালয় চারবার ACR গ্রান্ট ও একবার প্রধান শিক্ষকের ঘরের জন্য অর্থ সাহায্য পেয়েছে। বিদ্যালয় বৈদুতিকরণের জন্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং স্থানীয় অভিভাবকগণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই বিদ্যালয়ের অনেক ছাত্রই আজ নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। অনেক ছাত্র আজ স্বনামধন্য। বিদ্যালয় সেইসব কৃতী ছাত্রছাত্রীদের জন্য গর্বিত।