History

১৯৮১ সালে এলাকার কচি কচি বাচ্চাদের কথা ভেবে প্রতিষ্ঠা করা হয় বাগানীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের নিজস্ব কোন বিল্ডিং না থাকায় জঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়েই দিবা বিভাগ হিসাবে চলতে থাকে। পরবর্তী কালে এলাকার অধিবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের জন্য জমি জোগাড় করা হয় বর্তমান স্থানে। সরকারী অর্থানুকূল্যে এবং এলাকার উন্নতিকামী কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় বর্তমান বিল্ডিং। যদিও এলাকাটি বর্ষাকালে জলমগ্ন থাকে তথাপি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি নির্মল বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত। পাঠদানের মান উৎকৃষ্ট মানের। ক্রীড়াক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো। বিদ্যালয়টি পরিবেশগত দিক থেকে অথবা পাঠদান কিংবা মধ্যাহ্নকালীন আহার পরিবেশন  যে কোন বিষয়ে অন্য সরকারী সাহায্য প্রাপ্ত বিদ্যালয়গুলি থেকে স্বতন্ত্র।