History

প্রায় একশো বছর আগের ব্রিটিশ কলকাতা আলো ঝলমল শহরের পূর্বপ্রান্তে অবস্থিত বেলেঘাটা নারকেল দাঙ্গা অঞ্চলটি তখন কিছুটা পিছিয়ে পড়া ,অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা অবহেলিত - শিক্ষার প্রসার তখন ও সময়ের অপেক্ষায়। ১৯২৭ সালে আড়িয়া দহের জমিদার সিংহ বাড়ির ছেলে স্বর্গীয় যোগেন্দ্রনাথ সিংহ প্রতিষ্ঠা করেন কমলা বিদ্যামন্দির শুধুমাত্র বালকদের জন্য ।