History

দক্ষিনবঙ্গের আসমুদ্র বেলা ভূমিতে সুন্দরবনের প্রানকেন্দ্র কাকদ্বীপ। শিক্ষা সংস্কৃতির সমৃদ্ধির মানচিত্র একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন। ১৯৬৯ সালে ছিটে বেড়া টালির ছাউনি দরজা জানালা বিহীন বিদ্যালয় কক্ষে একটা চট পেতে ছাত্র-ছাত্রীদের সুসৃঙ্খল , আদর্শনিষ্ঠ মানুষ গড়ার লক্ষে  শিক্ষক শিক্ষিকা গনের পরম আন্তরিক নিষ্ঠায় অধ্যাপনার নিরন্তর প্রয়াস অভিভাবক এবং শিক্ষানুরাগীদের বিশেষ আকর্ষন। ২০০০ সাল থেকে এই বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেনির পঠন পাঠন শুরু হয়। শিক্ষাবর্ষ ২০০৬-২০০৭ থেকে বিদ্যালয়ে বৃত্তি শিক্ষা বিভাগ চালু হয়। বর্তমানে এই অঞ্চলে পঠন-পাঠনে , মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক ফলাফলে , সাংস্কৃতিক ও খেলাধূলায় বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে।