History

                                বিদ্যালয়ের ইতিহাস

ঁ হ্‌ষিকেশ জানা, ঁঅনন্ত কুমার দাস, ঁভুবন মোহন সাহা, ঁ ডাঃ বি, বি, চক্রবর্তী, ঁ বিজয় কুমার

মাল মহাশয়দের সুচিন্তন, উদ্যোগে, উৎসাহ উদ্দীপনায় এলাকার সার্বিক মঙ্গল সাধনের উদ্দেশ্যে খরিদা কুমোর

পাড়া, ভগবানপুর, সারদাপল্লী , নয়াপাড়া, টিকিয়াপাড়া, বিধানপল্লী , তেঘড়ি, ফটকবাজার, বাঙালীপাড়া,

রাজগ্রাম, নিমগেড়িয়া পাটনা, ছত্রিশপাড়ার এলাকাবাসীদের সঙ্গে যৌথভাবে জমিদার ঁ গোলাম মহম্মদ

হোসেনের নিকট যান খরিদা কুমোরপাড়ায় বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। ঁগোলাম মহম্মদ হোসেন জমি

প্রদান করলে ১৯৬৬ সালের ২ রা জানুয়ারী বিদ্যালয়ের ভিত্তি প্রস্ত্র স্থাপিত হয়। এলাকার শুভানুধ্যায়ী,

সামাজিক সংস্কারমুক্ত বিবেকবান হৃদয়ের মানুষদের অকুণ্ঠ সাহায্য সহযোগিতায় ঁ অনন্ত কুমার দাস

মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা ভারতীর নামানুসারে খরিদা ভারতী বিদ্যাপীঠ স্কুল প্রতিষ্ঠিত হয়ে পঠন –পাঠন

চলতে থাকে ঁ অশোক কুমার চ্যাটার্জী ( প্রধান শিক্ষক ) , ঁ আভা মুখার্জী । ঁ ভারতী মিত্র , ঁ

দুর্গাপ্রসাদ মন্ডল, ঁ স্বপন সর্বজ্জ (করনিক) মহাশয়/ মহাশয়দের দ্বারা ১৯৬৭ সালে বিদ্যালয়টি

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাদপ্তরের অনুমোদন লাভ করে । মেমো নং ST/4183 DT-01/02/1983

১৯৭৪ সালে খড়গপুর শহর বিধায়ক ঁ জ্ঞ্যান সিং সোহনপাল মহাশয়ের তত্তাবধানে বিদ্যালয়টি খড়গপুর

ভারতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতিলাভ করে মেমো নং 8180/G DT-30/09/1984

দীর্ঘ উত্থান – পতনের মধ্য দিয়ে বিভিন্ন সময়ের বিভিন্ন বিদ্যালয় পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক

গনের সুযোগ্য দক্ষতা, সততা, ন্যায় নিষ্ঠতা , ধৈয্য , পরিশ্রম, অধ্যাবসায় পরিকল্পনা, নিয়মশৃখলা ,

পাশাপাশি সুযোগ্য দক্ষ সহশিক্ষক, সহশিক্ষিকা, শিক্ষাকর্মীদের নিরলস পরিশ্রম অধ্যাবসায় , প্রচেষ্টায়

বিগত ২৫ বছর যাবৎ মাধ্যমিক পরীক্ষায় সফলতার হার প্রায় ১০০% । এখানকার ছাত্রছাত্রীরা

ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।