
আলিপুর দুয়ার জেলার অন্তর্গত মাদারিহাট ব্লকের পাহাড়ের পাদদেশে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত একটি অনুন্নত গ্রাম এই উত্তর রাঙ্গালি বাজনা ।এই গ্রামের গরিব ছাত্র ছাত্রীদের কথা ভেবে ১৯৫৮সালে স্বর্গীয় বৈদ্যনাথ রায় মহাশয়ের বৈঠক খানায় মাননীয় শ্রী বিষ্ণু রায় (প্রাক্তন প্রধান শিক্ষক ) ও স্বর্গীয় কলিন্দ্র নাথ রায় মহাশয় বিনা পারিশ্রমিকে পাঠদান শুরু করেন। ১৯৫৯ সালে বিদ্যালয় টি সরকার কর্তৃক অনুমোদিত হয় । সেই সময় স্থানীয় সমাজ সেবী মাননীয় বিরেন্দ্র নাথ রায় মহাশয়ের বৈঠক খানায় বিদ্যালয় টি স্থানান্তরিত হয়। এরপর ছাত্র ছাত্রীদের কথা ভেবে তিনি তার পিতা স্বর্গীয় আসারু রায় মহাশয়ের নামে বিদ্যালয়ে এক বিঘা জমি দান করেন । সেই জমিতেই বর্তমান বিদ্যালয় । এই জন্মলগ্নের পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগদান করেন স্বর্গীয় ভূষন চন্দ্র রায়, মঞ্জু রায়, উমা ভদ্র মহাশয়া । এই বিদ্যালয় পরবর্তিতে যারা সহ শিক্ষক ও শিক্ষিকা হিসেবে যোগ দেন সুখরঞ্জন দত্ত ,সমিরন দত্ত , রুপালি রায়, পুলক দাস বিদ্যালয় গড়ে তোলা, ও ছাত্র ছাত্রীদের মান বৃদ্ধির পিছনে এনাদের ভূমিকা অপরিসীম । আমি ১৯১৩ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি । যোগদান এর পর বিদ্যালয় এর পরিকাঠামো উন্নয়ন এর সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের মান উন্নয়নে জোর দেই। আমরা বতর্মানে পাঁচ জন শিক্ষক ও একজন শিক্ষিকা এবং ৮৮ জন ছাত্র ছাত্রী ।২০১৯ সালে ৩০ ও ৩১ ডিসেম্বর সগৌরবে গন্যমান্য অতিথি দের উপস্থিতি তে বিদ্যালয় এর সূবর্ণ জয়ন্তীবষ্ উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় এর প্রক্তন প্রধান শিক্ষক বিষ্ণু রায় মহাশয় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের কথা ভেবে একটি ল্যাপটপ, পিন্টার,ও প্রোজেক্টর দান করেন । তাই আমারা আজকে ছাত্র ছাত্রীদের দিতে পারছি আধুনিক শিক্ষা । আমরা চিরকৃতজ্ঞ ওনার কাছে ।