
|
ঘোড়াতোড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আপনাকে স্বাগত জানাই। বিদ্যালয়টি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার ঘোড়াতোড়িয়া গ্রামে ১৯৪৭ সালে স্থাপিত হয়। গ্রামবাসীদের দান করা জমিতে গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি গড়ে ওঠে। সময়ের সাথে সাথে পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই বিদ্যালয়। তবে পুরানো মাটির বাড়ি এখনো বর্তমান। বিদ্যালয়টি নয়াগ্রাম চক্রের অধীন। বিদ্যালয়ে তিন জন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। পঠনপাঠন হয় বাংলা মাধ্যমে। গ্রামটি জঙ্গল লাগোয়া এলাকায় ও পরিবেশ অত্যন্ত মনোরম। পঠনপাঠনের উপযোগী পরিবেশ, সহানুভূতিশীল গ্রামবাসী, শিক্ষক ও শিক্ষিকা দের আন্তরিক ভাবে পাঠদান, বিদ্যালয়ের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। |
<button data-original-title="Edit" data-toggle="tooltip" title="" type="button"></button> |