
1983 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দামোদর কলোনী পশ্চিমপল্লী সুকান্ত স্মৃতি পাঠাগারে অস্হায়ীভাবে বিদ্যালয়ের পঠনপাঠনের কাজ শুরু হয়।
প্রথম শিক্ষক হিসাবে কাজে যোগদান করেন মৃত্যুঞ্জয় মান্না ও রবীন্দ্রনাথ দাস মহাশয়।ঐসময় এলাকার পঞ্চায়েত সদস্য মানিক মুখার্জ্জী ,অলোক সরকার ও জয়ন্ত গুপ্ত ভায়ার উদ্যোগে এলাকার বিদ্যালয়ছুট শিশুদের অভিভাবকদের সাথে যোগাযোগ করার মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংগ্রহ করা হয় ও অভিভাবকদের আহ্বান জানিয়ে বিদ্যালয়টি স্হায়ীভাবে প্রতিষ্ঠিত করা হয়।
রেলশ্রমিক অধ্যূষিত অঞ্চলের অভিভাবক-অভিভাবিকাবৃন্দের সহযোগিতায় সুকান্তপল্লীর একটি জায়গার সন্ধান পাওয়া যায়। ঐ জায়গাটির দাগ নং-40,খতিয়ান নং-675,জে.এল নং-50,মৌজা-বাস্কা। জায়গাটির তৎকালীন মালিক গোবর্ধন সাধু,অমূল্যচরন সাধু ও শ্রীসুধীরকুমার সাধু মহাশয়কে সম্মত করিয়ে নামমাত্র মূল্যে 4 শতক জায়গা স্কুল বোর্ড জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমানের নামে নথিভুক্ত করানো সম্ভব হয়। এলাকার জনসাধারনের সহযোগিতায় বিদ্যালয়ের নির্মান কাজ আরম্ভ করা হয়।
পরবর্তীকালে বোর্ড অনুমোদিত, গ্রামপঞ্চায়েত ওসর্বশিক্ষামিশনের অর্থপ্রদানে বিদ্যালয়টির উন্নতকরনের প্রচেষ্টা অব্যাহত রয়ছে। এই বিদ্যালয় অনুমোদিত হয় 1984 সালের জানুয়ারী মাসে। বর্তমান স্হানে অবস্হিত বিদ্যালয়ের স্হায়ীভাবে পঠনপাঠন হয় 1986 সালে।