ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন বালিকা বিদ্যালয় না থাকায় এলাকায় মানুষ একটা বালিকা বিদ্যালয়ের জন্য লালায়িত ছিল । গ্রাম বাসীর সেই মনের ইচ্ছা পূর্ণ হয় উত্তর ফরিদপুর গার্লস জুনিয়র হাইস্কুলের ২০০৮ সালে প্রতিষ্ঠার মধ্য দিয়ে । বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস – ২৬শে সেপ্টম্বর । ভাডুরিয়া পাড়া মোড় থেকে খয়রামারি যেতে সাড়ে চার কিলোমিটার গিয়ে ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তার উপর এই স্কুল । স্কুলে বর্তমানে ৬ টি রুম , ৬টি বাথরুম ও ৬টি পায়খানা আছে । ২টি টিওবওয়েল ও মোটোর পাম্প ও ট্রাঙ্ক এর ব্যবস্থা আছে । বর্তমানে একজন পার্মানেন্ট টিচিং স্টাফ ও একজন নন টিচিং স্টাফ আছে । ছাত্রীদের ইউনিফর্ম উপরে সাদা শার্ট ও নীচে খয়েরি রঙের স্কার্ট । ভর্তি ফি হিসাবে ২০০ টাকা নেওয়া হয় । তবে দরিদ্রদের ছাড় দেওয়া হয় । প্রতিবছর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয় । ও একবার ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ এর ব্যবস্থা করা হয় ।