নমস্কার , আমি তন্ময় কুমার দে , বজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । ২০১৭ সালে বাদকুল্লার ২ নং পঞ্চায়েত স্থিত বজপুকুর গ্রামে আমাদের বিদ্যালয়টি স্থাপিত হয় । আমি এবং শিক্ষক শ্রী সুকান্ত সরকার মহাশয়ের একসাথে একই দিনে স্কুলে যোগদান করি । স্কুল উদ্বোধন হয় চারটি খুঁটি ও একটি টিনের চালের নিচে কাঁচামাটির উপর ।
প্রথম ১ -২ মাস আমরা স্কুলের পাশে একটি বাড়িতে ঘর ভাঁড়া নিয়ে পড়ানো শুরু করি । ক্রমশ গ্রামবাসীদের সাহায্যে এবং শিক্ষকদের সহায়তায় একটি টিনের ঘর নির্মাণ করে আমাদের বজপুকুর স্কুলের পথচলা শুরু হয় ।
২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত আমাদের স্কুলে টিনের ঘরেই ক্লাস হয় । স্কুলের বাইরেটা ভালো করতে পারছিলাম না বলে আমরা উদ্যোগী হই স্কুলের ভিতরের পরিবেশকে উন্নত করার । এই সময়ে আমাদের সাথে যোগদান করেন শিক্ষক শ্রী রহমত আলী মহাশয় । সবাই একমত হয়ে আমরা স্কুলে একটি প্রোজেক্টার কিনি । ডিজিটাল শিক্ষা চালু হয় ।
ক্রমশ স্কুলের শিক্ষাব্যাবস্থায় লক্ষনীয় পরিবর্তন দেখা যায় । এই সময়ে আমরা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মানোন্নয়নের জন্য একটি ব্লুটুথ বক্স ও মাইক কিনি ।
ক্রমশ আমাদের স্কুলে ছাত্র ছাত্রী সংখ্যা বাড়তে থাকে । এই সময়ে আমরা চালু করি একটি ক্ষুদ্র স্কুল লাইব্রেরী । এই লাইব্রেরীর বই এর সংখ্যা মাত্র ৩৭ ।
এই সময়ই আমরা স্কুলে ওয়াটার ফিল্টারের ব্যাবস্থা করি । ছাত্র ছাত্রীদের উন্নতি দেখে গ্রামবাসীরা উৎসাহী হন এবং অনেক বেশী সংখ্যক ছাত্র ছাত্রী স্কুলে ভর্তি হতে তাহকে ।
২০২০ অক্টোবর পর্যন্ত আমাদের মোট ছাত্র ছাত্রী সংখ্যা দাঁড়ায় ৭৩ ।
বর্তমানে আমরা স্কুলের শিক্ষাদানের মান আরো উন্নত করার চেষ্টায় বিভিন্ন ভাবে উদ্যোগ নিয়েছি । আশাকরি সেই সমস্ত খবরা খবর সময় সময় আপনাদের জানাতে পারবো । ভালো থাকবেন । এতটা লেখা পড়ার জন্য ধন্যবাদ ।
Tanmoy Kumar Dey
M.Sc , D.El.Ed
Contact - 9933480399