নতুন শিক্ষাবর্ষে নতুন উৎসাহী শিক্ষার্থীদের আগমন আমাদের সকলকে আনন্দে ভরিয়ে দেয়। তাঁদের প্রতি আমি জানাই আন্তরিক স্বাগত। আমাদের বিদ্যালয়ের লক্ষ্য গ্রামীণ ও অনুন্নত এলাকার শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং জ্ঞানসমৃদ্ধ এক দৃঢ় ভিত্তি গড়ে তোলা। আমরা গর্বিত আমাদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে নিয়ে, যাঁরা শিক্ষার মানোন্নয়নে নিয়ত সচেষ্ট। বিদ্যালয়ে সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপের প্রতি বরাবরই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বিভিন্ন কার্যকলাপ -এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাঁদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের নানামুখী বিকাশের জন্য এক সমৃদ্ধ পরিসর প্রদান করে, এবং অধিকাংশ শিক্ষার্থীই তাঁদের শিক্ষাজীবনের শেষে অনুভব করেন যে বিদ্যালয়ের দিনগুলি ছিল জীবনের সেরা অভিজ্ঞতাগুলির একটি। ‘জীবনের ভিত্তি নির্মাণ’ -এই আমাদের বিদ্যালয়ের মূলমন্ত্র, এবং এর বাস্তবায়নে আমরা সকলেই প্রতিনিয়ত সচেষ্ট।
Read More