দক্ষিণ বাঁকুড়ার সবুজ বনানীর কোলে গড়ে উঠেছে, এলাকার মানুষের দীর্ঘদিনের স্বাপ্নের বালিকা বিদ্যালয় লক্ষ্মীসাগর বিজয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যামা
Academic Excellence - 2025
Empowering minds to achieve unparalleled academic excellence.
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
HIGHER SECONDARY -
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
MADHYAMIK -
-
HOI Message
লক্ষ্মীসাগর বিজয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যামন্দিরে ছাত্রী ও শিক্ষিকাদের মধ্যে গড়ে ওঠা মধুর সম্পর্কের বাতাবরণে আনন্দময় পরিবেশে শিক্ষদানের দিকটিকে প্রধান গুরুত্ব দেওয়া হয়। কোনরকম শারীরিক বা মানসিকভাবে তারা যাতে আহত না হয় সেদিকে নজর রাখা হয়। সরকার নির্ধারিত পাঠক্রম সম্পুর্ণ রূপে মেনেই এখানে শিক্ষাদান করা হয় এবং প্রশ্নপত্র ও মূল্যায়ন করা হয়। বিদ্যালয়ের পাঠগত শিক্ষার সাথে রয়েছে সঙ্গীতশিক্ষা ও আবৃত্তিশিক্ষার ব্যবস্থা। কর্মশিক্ষার ক্লাসে ছাত্রীদের নিজস্ব সৃষ্টিশৈলিকে বিকশিত করার দিকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের খেলার মাঠে ছোট ছোট শিশুরা যাতে মনের খুশিতে খো খো, কবাডি প্রভৃতি খেলাধুলা করতে পারে তারও ব্যবস্থা রয়েছে। রয়েছে, ছাত্রীদের ফুটবল খেলার ব্যবস্থা এবং বিদ্যালয়ের ছাত্রীদের একটি ফুটবল দলও গড়ে উঠেছে। টেবিল টেনিস সহ কিছু ইনডোর গেমস-এর ব্যবস্থা আছে। শারীরশিক্ষার ক্লাসে নিয়মিত ব্যায়াম করার ব্যবস্থা আছে। বিদ্যালয়ের ছাত্রীদের কম্প্যুটার শিক্ষা প্রদানের ব্যবস্থা আছে। কম্প্যুটার ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসও নেওয়া হয়। বর্তমানে, বিদ্যালয়টি আই সি টি প্রকল্পের অধীনে কম্প্যুটার শিক্ষার জন্য অনুমোদন পেয়েছে। অচিরেই এই ব্যবস্থা চালু হবে। ছাত্রীদের সেলফ্ ডিফেন্স শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত ভাবে মিড ডে মিল রন্ধন ও পরিবেশন করা হয়। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ছাত্রীদের প্রত্যক্ষ সহযোগিতায় ফুলের বাগান ও কিচেন গার্ডেন তৈরির মধ্য দিয়ে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিকাশের দিকটিকে গুরুত্ব দেওয়া হয়।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই এলাকার সকল বালিকাকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসা এবং বিদ্যালয় ছুট বন্ধ করা, এছাড়া, বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত গড়া ও ছাত্রী এবং তাদের অভিভাবকদের এবিষয়ে সচেতন করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।