গাজনকোলে প্রথম ১৯৪১ সালে প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। প্রথম শ্রেনী শুরু হয় ১৯৪২ সালে অক্টোবর মাসে, বিরাট সাইক্লোন ও জলোচ্ছাসে বিদ্যালয় ধূলিসাৎ হয়ে যায়। তারপর বিজয়কৃষ্ণ পোড়ে মহাশয়ের দান করা ৩ কাঠা জমিতে ১৯৪৬ সালের ১লা এপ্রিল বর্তমান প্রাথমিক বিদ্যলয়টি প্রতিষ্ঠিত হয়।