প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ধেনুয়া প্রাথমিক বিদ্যালয় সমাজের প্রতি উৎসর্গীকৃত। এই বিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র ছাত্রীই সমাজের প্রান্তিক পরিবারগুলি থেকে আসে। আমার সকল সহশিক্ষক , অভিভাবক মধ্যাহ্ন কালীন আহার সহযোগী এবং অবশ্যই আমাদের প্রিয় শিক্ষার্থী সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গী এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারব এই আসা রাখি।
আমাদের হিরাপুর চক্র সম্পদকেন্দ্র আমাদেরকে উদ্যমশীল হতে নিরন্তর সহায়তা করেন। আমাদের লক্ষ্য প্রতিটি শিশুর বাধ্যতামূলক প্রারম্ভিক ও গুনগত শিক্ষা সুনিশ্চিত করা। আমার বিশ্বাস সকলের মিলিত আন্তরিক প্রচেষ্টায় লক্ষ্যে আমরা পৌঁছবোই।