বিশেষ ঘোষণা
আগামী 08.09.2020 মঙ্গলবার এবং 09.09.2020 বুধবার Parsundi A V High School এর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিবাবকদের প্রত্যেককে 2 Kg চাল, 1Kg আলু ,1Kg ছোলা, 1 টি সাবান এবং iron and folic acid medicine প্ৰদান করা হবে। কোনো ছাত্র ছাত্রী কোনোভাবেই বিদ্যালয়ে আসবে না । কেবলমাত্র অভিভাবকরা আসবেন ।তারা ছাত্র ছাত্রীদের নাম, ক্লাস, রোল নম্বর ,ফোন নাম্বার একটি কাগজে লিখে নিয়ে নিম্নলিখিত সূচী অনুসারে নির্দিষ্ট সময়ে Parsundi A V High School এ আসবেন। ফোন নাম্বার অবশ্যই লিখে আনতে হবে ।
তারিখ--- সময়--- কারা আসবেন
08.09.2020--- সকাল 10টা --- পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্ৰ ছাত্রীদের অভিভাবকগণ
09.09.2020--- সকাল 10 টা--- সপ্তম শ্রেণির ছাত্র ছাত্রীদের অভভাবকগণ
সকাল 11টা--- অস্টম শ্রেণির ছাত্ৰ ছাত্রীদের অভিভাবকগণ
10.09.2020--- সকাল 10 টা --- আগের দুই দিন যেসব অভিভাবকরা উপস্থিত হতে পারেন নি।
##### নবম ও দশম শ্রেণী র ছাত্রছাত্রীদের যাদের OASIS ফর্ম জমা বাকি অবশ্যই 08.09.2020 এবং 09.09.2020 তারিখ অভিভাবকরা এসে স্কুলে জমা করে দেবেন।
##### এছাড়া শিক্ষাশ্রী /OASIS/OBC "Pre matric" /ঐক্যশ্রী র ফর্ম যারা fill up করেছে তাদের অভিভাবকরা এই সময়েই তা জমা করবেন।
##### ঐক্যশ্রী র ফর্ম যারা এখনো fill up করে নি তাদের তা শীঘ্র fill up করে জমা দিতে বলা হচ্ছে।
বিশেষ অনুরোধ
অভিভাবকরা কেউ কোনোভাবেই ছাত্র ছাত্রীদের সঙ্গে আনবেন না । সরকারী নির্দেশ অনুসারে প্রত্যেক অভিভাবকের মাস্ক পরে আসা বাধ্যতামূলক। সই করার আগে অবশ্যই হাতে sanitizer দিলে তা ব্যবহার করতে হবে । যথাযথ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে দ্রব্যাদি সংগ্রহ করতে হবে । বন্টনের সময় অভিভাবকগণ সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন এবং বিদ্যালয়ের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে এই কর্মসূচীকে সফল করে তুলবেন।
প্রধান শিক্ষক
Parsundi A V High School