অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৫ সালে “বিদ্যালয় পত্রিকা” প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিকট হতে স্বরচিত কবিতা, ছোটগল্প, ছড়া, প্রবন্ধ, নাটক ইত্যাদি লেখা আহ্বান করা হচ্ছে। আগামী ৩০শে নভেম্বরের মধ্যে উক্ত লেখা উত্তম স্যর-এর নিকট জমা দেওয়ার জন্য বলা হচ্ছে।
বানান, যতিচিহ্ন ও ব্যকরণের দিকে বিশেষ নজর দিতে হবে।
লেখার সঙ্গে নিজের নাম, ক্লাস, রোল নম্বর উল্লেখ করতে বলা হচ্ছে।